ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনের ২০০ কেজি বর্জ্য অপসারণ বিডি ক্লিনের ‎

পরিচ্ছন্ন ও বাসযোগ্য উখিয়া গড়ার লক্ষ্যে -“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” স্লোগানে বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে নবম পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে।

‎শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল থেকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

‎অভিযানে উপস্থিত থেকে আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদান করেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইনচার্জ এ্যানি পাল এবং স্টোর কিপার মোহাম্মদ রহিম উল্লাহ।

‎এ বিষয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইনচার্জ এ্যানি পাল বলেন,‎“উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক সরকারি প্রতিষ্ঠান। এখানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত জরুরি। বিডি ক্লিন উখিয়া টিমের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে তাদের এ প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

‎অভিযানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কক্সবাজার জেলা সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা। পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিডি ক্লিনের বিভিন্ন টিমের সদস্যরা অংশগ্রহণ করে।

পরিচ্ছন্ন অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন মিজানুর রহমান আদিল ও সুরুত আলম। আইটি দায়িত্ব পালন করেন মোবারক সিকদার, লজিস্টিক দায়িত্বে ছিলেন মামুন এবং কমিউনিকেশন দায়িত্বে ছিলেন মুস্তফা শাকের রিয়াদ। বিডি ক্লিন উখিয়া টিমের নারী ও পুরুষ সকল স্বেচ্ছাসেবক সদস্যরা শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

‎অভিযান চলাকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের পেছনের আশপাশ এলাকা থেকে আনুমানিক ১৮০ থেকে ২০০ কেজি বর্জ্য অপসারণ করা হয়। অপসারিত বর্জ্যের মধ্যে ছিল প্লাস্টিক ব্যাগ, ভাঙা কাচ, বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী, ব্যবহৃত টিস্যু, পচনশীল ও অপচনশীল বর্জ্য।

‎এ বিষয়ে বিডি ক্লিন উখিয়া টিমের লিডার ওমর ফারুক বলেন,“পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। আমরা চাই উখিয়াকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সচেতন উপজেলা হিসেবে গড়ে তুলতে। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। ভবিষ্যতেও বিডি ক্লিন উখিয়া টিম এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনের ২০০ কেজি বর্জ্য অপসারণ বিডি ক্লিনের ‎

আপডেট সময় : ০৪:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬