ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

বনভূমি রক্ষায় তৎপর উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ

জাতীয় একটি দৈনিকে দুর্নীতির আখড়া উখিয়া রেঞ্জ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবী করে প্রতিবাদ জানিয়েছেন উখিয়া রেঞ্জের সহকারি বন সংরক্ষক মো: শাহিনুর ইসলাম।

প্রতিবাদ লিপিতে তিনি দাবী করেন, জাতীয় দৈনিক পত্রিকাটিতে উখিয়া রেঞ্জকে ঘিরে যে সংবাদটি প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

উখিয়া রেঞ্জে পাহাড় কাটা, জবরদখল প্রতিরোধ ও গাছ কাটা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ রোধে এ বছরেই ইতোমধ্যে ১১০ টিরও বেশী বন মামলা দায়ের করা হয়েছে। পাহাড় কাটা প্রতিরোধে নিয়মিত অভিযান, উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।গত দুই মাসেই পাহাড় কাটা প্রতিরোধ অভিযানে অন্তত ১৫ টি মাটি ও বালু বহনকারী ডাম্পার আটক করে বন আইন অনুযায়ী বিভিন্ন সাজা প্রদান করা হয়েছে।

৪ টি মোবাইল কোর্ট করা হয়েছে উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয় করে। উখিয়া রেঞ্জের অধীন ২৬ টি ক্যাম্পের প্রায় ২০ লাখ রোহিঙ্গার ভরণপোষণে ও হোস্ট কমিউনিটির জন্য এ রেঞ্জে ১৫-২০ টি এনজিও / আইএনজিও কার্যক্রম চালাচ্ছে যেগুলোর প্রায় সবগুলো ২০১৭ সালে রোহিঙ্গা আগমনের সময় স্থাপিত। নতুন কোন এনজিও কার্যক্রম বনের জমিতে করতে দেয়া হচ্ছে না।এগুলোর অধিকাংশই এনজিও বিষয়ক ব্যুরো থেকে অনুমোদন প্রাপ্ত। রোহিঙ্গাদের জন্য যে বাশ প্রয়োজন হয় তা কোনভাবেই উখিয়ার বনভূমির বাঁশ নয়।

আলোচ্য সংবাদটি মানহানির জন্য করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে এর প্রতিবাদ জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের

বনভূমি রক্ষায় তৎপর উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ

আপডেট সময় : ১২:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬