ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি

উখিয়ায় “চিরতরে বন্ধু” সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

“আমরা একটি হাসি ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ” এই মানবিক স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হলো “চিরতরে বন্ধু” সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সকল স্তরের সদস্য ও নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রফিক আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মোঃ রাসেল উদ্দিন এবং মহিলাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা আক্তার রিনা।

এসময় বক্তারা বলেন, “চিরতরে বন্ধু” সংগঠন শুধুমাত্র একটি সামাজিক সংগঠন নয়, এটি একটি মানবিক পরিবার, যা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে একসাথে কাজ করার প্রেরণা যোগায়। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিতভাবে সমাজসেবামূলক কাজ করবে এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে হাসি ফোটাবে। তারা বলেন, এই সংগঠনের প্রতিটি সদস্যই সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

সভায় অনলাইনে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন -সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মালয়েশিয়া প্রবাসী হাকিম আলি, ওমান প্রবাসী আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কপিল উদ্দিন, উপদেষ্টা দিদারুল আলম ও মাহবুবুল আলম সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন শফিউল আলম,আহমদুল হক,সাকিল,মোহাম্মদ ইউসুপ, শাহেদ হোছাইন মুবিন ,ইসমাইল,সালাহ উদ্দিন,মিজানুর রহমানসহ অনেকেই।

পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এবং সংগঠনের সদ্য প্রয়াত দুই সদস্য— আলফাজ উদ্দিন ও হাফেজ নুরুল হক এর মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু

উখিয়ায় “চিরতরে বন্ধু” সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

আপডেট সময় : ০৫:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫