ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির

উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ

একটি আড়াই বছরের অবুঝ শিশু। যে বয়সে মায়ের কোলে হাসিমুখে খেলা করার কথা, সেই বয়সে সে এখন নিখোঁজ। গতকাল থেকে সম্ভাব্য সব জায়গায় হন্যে হয়ে খুঁজেও মিলছে না তার কোনো সন্ধান। ফুটফুটে এই শিশুটিকে হারিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি মাঝের পাড়া এলাকার শাহাজাহান সওদাগরের ঘরে এখন শুধুই কান্নার রোল।

​নিখোঁজ শিশুটির নাম নো সাইফা। পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে সবার অজান্তে নিজ বাড়ি থেকে বের হয় ছোট্ট সাইফা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে সন্ধ্যা নেমে এলেও সে আর ঘরে ফিরে আসেনি।

​মেয়ের খোঁজে উন্মাদের মতো মা-বাবা ছুটে গেছেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের ঘরে। এলাকার ঝোপঝাড়, পুকুরপাড়সহ সম্ভাব্য এমন কোনো জায়গা নেই যেখানে তন্নতন্ন করে খোঁজা হয়নি। কিন্তু চারদিকে ব্যাপক খোঁজাখুঁজির পরও এই প্রতিবেদন লিখা পর্যন্ত কোথাও তার কোনো হদিস মেলেনি। সময় যত গড়াচ্ছে, বুকফাটা আর্তনাদ আর আশঙ্কা তত বাড়ছে সাইফার মা মালেকা বেগমের। আদরের সন্তানকে ফিরে পেতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন এই অসহায় মা-বাবা।

​নিখোঁজ শিশুর বিবরণ:
​নাম: নো সাইফা
​পিতা: শাহাজাহান সওদাগর
​মাতা: মালেকা বেগম
​বয়স: আনুমানিক আড়াই থেকে তিন বছর
​ঠিকানা: থিমছড়ি, ভালুকিয়া পালং (মাঝের পাড়া), রত্নাপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার।
যোগাযোগের নম্বর: 01880-897304

​সহযোগিতার আকুতি :
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই বিবরণের শিশুর সন্ধান পেয়ে থাকেন কিংবা তার কোনো খোঁজ জেনে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আপনার একটি ছোট তথ্য ফিরিয়ে দিতে পারে একটি মায়ের কোল, শান্ত করতে পারে একটি পরিবারের আহাজারি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ

আপডেট সময় : ০৩:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬