ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান
ম্যান অব দ্যা ম্যাচ : আমির হাকিম বাপ্পি

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

হাড্ডাহাড্ডি লড়াইয়ে উখিয়া উপজেলা ফুটবল দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি ফুটবল দল।

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন জেলা স্টেডিয়ামে বুধবার ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। উখিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও চকরিয়ার খেলোয়াড়দের ধারাবাহিক আক্রমণে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চকরিয়া।

চকরিয়া উপজেলার হয়ে প্রথম গোল করেন জাতীয় তারকা খেলোয়াড় আমির হাকিম বাপ্পি, এরপর বিদেশী খেলোয়াড় সোলেমান দিয়েবাতে ও তৃতীয় গোল করেন বাবু।

উখিয়া উপজেলার হয়ে সেরু ও শাহেদ একটি করে গোল করেন।

চকরিয়া দলের ইথুন, আয়ুব আলী, মিনহাজ ও আনো এবং উখিয়া দলের আকিব, সেরু, বাপ্পী ও শেখ জাহাঙ্গীর মাঠে চমৎকার খেলা প্রদর্শন করেন। তাঁদের নৈপুণ্যে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

দলের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন আমির হাকিম বাপ্পি।

তাঁর নৈপুণ্যে চকরিয়ার ফাইনালে ওঠার পথ আরও মসৃণ হয়। এই জয়ে চকরিয়া ফাইনালে জায়গা করে নিয়েছে।

এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালের মহারণে মাঠে নামার অপেক্ষায় দলটি। শিরোপার লড়াইয়ে এবার রামু উপজেলার মুখোমুখি হবে চকরিয়া উপজেলা।

খেলা শেষে আমির হাকিম বাপ্পির হাতে ম্যান অব দ্যাচ এর পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও আমন্ত্রিত অতিথিরা।

খেলায় ‎প্রধান রেফারি ছিলেন, সাবেক সহকারী ফিফা রেফারী শরিফুজ্জামান খান টিপু, ‎সহকারী ‎ইফতেখার আহমদ, সানোয়ার ইসলাম ও মিজানুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন ছৈয়দ করিম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ম্যান অব দ্যা ম্যাচ : আমির হাকিম বাপ্পি

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

আপডেট সময় : ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬