ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় হবে: এমপি আলমগীর ফরিদ প্রধানমন্ত্রীর মাতারবাড়ি সফর: বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তা জোরদার মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন উখিয়ায় শৌচাগার থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার উখিয়ায় আট রাউন্ড গুলি ও পাঁচকেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ঢাকার চুরির মামলায় অভিযুক্ত যুবক কক্সবাজারে এসে আটক- ৮ লক্ষ টাকা উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের কলাতলী সৈকতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযান টেকনাফের ওসিকে কনস্টেবলের সঙ্গে তুলনা যুবদল আহ্বায়ক কাইয়ুমের কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা ক্যাম্প পেকুয়ায় অবৈধ বালু উত্তোলন, পাইপ ও মেশিন জব্দ শুধু উচু ইমারত নয়, ইকো ট্যুরিজমকে গুরুত্ব দিতে হবে- কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেকুয়ায় দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছোবাঘ, জনমনে আতঙ্ক

ঈদগাঁওতে পানিতে ডুবে একসাথে তিন শিশুর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় পানিতে ডুবে একই গ্রামের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন ওই এলাকার মনজুর আলমের কণ্যা মরিয়ম (০৯), ইউসুফ নবীর কণ্যা রিয়া মনি (০৯), জাফর আলমের কণ্যা তসলিমা (০৮)।

জানা যায়, সোমবার (২৪ মার্চ) দুপুরে গ্রামের একটি বিলে শাক তুলতে যায় শিশুরা। এরপর থেকে তাদের খোঁজ পায়নি পরিবার।

নিহত মরিয়মের পিতা মনজুর আলম জানান, গ্রামের একটি ছেলের কাছে খবর পেয়ে বিষয়টি সন্দেহজনক লাগলে জাল নিয়ে বিলে ছুটে যান তিনি। পরে বিলের পানিতে জাল ছিটকে মারলে প্রথমবারেই নিজ কণ্যার মরদেহ জালে আটকায়।

একে একে আরও দুইবার জাল মেরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানান মঞ্জুর আলম।

বিলের এতো পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টির কারণ জানতে চাইলে এলাকাটির বাসিন্দারা জানান, বিগত কয়েকমাস আগে জালালাবাদের এ “ধনকা বিল” থেকে প্রচুর পরিমাণে কাটা হয়েছে টপ সয়েল। বিপুল পরিমাণে মাটি লুট করার ফলে জমিতে গভীর গর্তের তৈরি হয়েছে, পরে ধান চাষ করতে ফসলি জমিতে পানি ঢুকালে গর্তগুলো পানিতে ভরে যায়। এতে বুঝার উপায় নেই কোনটা গর্ত আর কোনটা সমতল। আর এ গর্তের পানিতে পড়েই মৃত্যু হয় এ শিশুদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

ঈদগাঁওতে পানিতে ডুবে একসাথে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:২১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫