ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে নামবে আর্জেন্টিনা, কেন এই জার্সি নিয়ে এত আলোচনা? দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে  দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান

ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে নামবে আর্জেন্টিনা, কেন এই জার্সি নিয়ে এত আলোচনা?

দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (১৫ জুলাই) রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে এবার আলোচনায় আর্জেন্টিনার নীল জার্সি। এই রঙের জার্সি নিয়ে ইংল্যান্ডের যেমন তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তেমনি আর্জেন্টিনার রয়েছে সুখস্মৃতি। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় আর্জেন্টিনার নীল জার্সি।

এজন্য স্বাভাবিকভাবেই সেমিফাইনালের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে নীল জার্সির বিষয়ে জানতে চাওয়া হয়। তার দিকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল, তিনি নীল জার্সি পরে খেলার অনুরোধ জানিয়েছিলেন কিনা? জবাবে স্কালোনি বলেন, না, আমি নীল জার্সি পরে খেলার অনুরোধ করিনি।

এর আগে খবর বেরিয়েছিল যে, ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে আর্জেন্টিনা শিবির থেকেই ফিফার কাছে বিকল্প জার্সি পরার অনুরোধ করা হয়েছিল। তবে আর্জেন্টাইন কোচ স্পষ্ট করে জানান, এ বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না।

স্কালোনি বলেন, আমি জানি না কে করেছে, হয়তো এটা একটা ঐতিহ্য, জানি না। থমাস টুখেলের যদি এতে কোনো সমস্যা না থাকে, তাহলে তো দারুণ। ইংল্যান্ডের কোচও সেমিফাইনালে দুই দলের জার্সির বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে বিষয়টিকে হালকাভাবে দেখেছিলেন—সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্কালোনি এ মন্তব্য করেন।

প্রযুক্তিগতভাবে বিশ্বকাপের এই সেমিফাইনালে আর্জেন্টিনাকে ‘টিম বি’ বা অ্যাওয়ে দল হিসেবে ধরা হয়েছে। সে কারণেই তারা তাদের বিকল্প নীল জার্সি পরবে। অন্যদিকে, ‘টিম এ’ বা হোম দল হওয়ায় ইংল্যান্ড তাদের ঐতিহ্যবাহী হোম জার্সি পরবে।

বিশ্বকাপে নীল জার্সিতে আর্জেন্টিনার রেকর্ড

মোট ১৯টি বিশ্বকাপ ম্যাচে আর্জেন্টিনা তাদের বিকল্প নীল জার্সি পরে খেলেছে। এই জার্সিতে তাদের রেকর্ড অত্যন্ত ইতিবাচক—১১টি জয়, ৩টি ড্র এবং ৫টি হার। এখানে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচগুলোও শেষ ফল অনুযায়ী জয় বা হার হিসেবে গণনা করা হয়েছে। আর ইংল্যান্ডের বিপক্ষে? দুটি জয় এবং একটি হার।

পূর্ণ ইতিহাস

**সুইডেন ১৯৫৮:** জার্মানি ৩-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব) — সে সময় আর্জেন্টিনার কোনো আনুষ্ঠানিক বিকল্প জার্সি না থাকায় তারা আইএফকে মালমোর কাছ থেকে ধার করা জার্সি পরে খেলেছিল।

**চিলি ১৯৬২:** ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)।

**জার্মানি ১৯৭৪:** পূর্ব জার্মানি ১-১ আর্জেন্টিনা (দ্বিতীয় পর্ব)।

**মেক্সিকো ১৯৮৬:** আর্জেন্টিনা ১-০ উরুগুয়ে (শেষ ষোল)।

**মেক্সিকো ১৯৮৬:** আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড (কোয়ার্টার ফাইনাল)।

**ইতালি ১৯৯০:** আর্জেন্টিনা ০ (৩)–০ (২) যুগোস্লাভিয়া (কোয়ার্টার ফাইনাল, টাইব্রেকারে)।

**ইতালি ১৯৯০:** জার্মানি ১-০ আর্জেন্টিনা (ফাইনাল)।

যুক্তরাষ্ট্র ১৯৯৪: আর্জেন্টিনা ৪-০ গ্রিস (গ্রুপ পর্ব)।

ফ্রান্স ১৯৯৮: আর্জেন্টিনা ১-০ ক্রোয়েশিয়া (গ্রুপ পর্ব)।

ফ্রান্স ১৯৯৮: আর্জেন্টিনা ২ (৪)–২ (৩) ইংল্যান্ড (শেষ ষোল, টাইব্রেকারে)।

কোরিয়া–জাপান ২০০২: আর্জেন্টিনা ১-০ নাইজেরিয়া (গ্রুপ পর্ব)।

কোরিয়া–জাপান ২০০২:সুইডেন ১-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)।

জার্মানি ২০০৬: আর্জেন্টিনা ৬-০ সার্বিয়া ও মন্টিনিগ্রো।

জার্মানি ২০০৬:আর্জেন্টিনা ১ (২)–১ (৪) জার্মানি (কোয়ার্টার ফাইনাল, টাইব্রেকারে)।

দক্ষিণ আফ্রিকা ২০১০:আর্জেন্টিনা ২-০ গ্রিস (গ্রুপ পর্ব)।

ব্রাজিল ২০১৪: জার্মানি ১-০ আর্জেন্টিনা (ফাইনাল)।

রাশিয়া ২০১৮: আর্জেন্টিনা ১-১ আইসল্যান্ড (গ্রুপ পর্ব)।

কাতার ২০২২:আর্জেন্টিনা ২-০ পোল্যান্ড (গ্রুপ পর্ব)।

যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা ২০২৬: আর্জেন্টিনা ৩-১ জর্ডান (গ্রুপ পর্ব)।

সূত্র: স্টার নিউজ
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে নামবে আর্জেন্টিনা, কেন এই জার্সি নিয়ে এত আলোচনা?

আপডেট সময় : ০২:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬