ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

আরাকান আর্মির বন্দি থেকে মুক্তিপণে বাড়ি ফিরলো রোহিঙ্গাসহ ৬ জেলে

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ৪ রোহিঙ্গা ও  ২ বাংলাদেশি জেলেকে আটক করেন। আটকের ২০ দিন পরে প্রতি জন ২২ হাজার টাকা করে আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

ফেরত আসা জেলেরা হলেন-টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ডের মোচনী দুদু মিয়া ও তার ছেলে আব্বাস মিয়া। বাকি রোহিঙ্গাদের নাম পাওয়া যায়নি, তারা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বলে জানা গেছে।

গতকাল শনিবার ( ১৪ ডিসেম্বর)  বিকালের দিকে টেকনাফের হ্নীলা মৌচনী নাফনদী পয়েন্ট দিয়ে তারা বাড়িতে ফেরত আসেন। বিষয়টি নিশ্চিত করেন জেলে দুদু মিয়ার ভাতিজা মো. রাসেল মিয়া।

তিনি বলেন,গত ২৩ নভেম্বর টেকনাফের হ্নীলা মোচনী পয়েন্টের ওপারে কাছাকাছি নাফনদীতে আমার চাচা ও চাচাতো ভাই মাছ ধরতে যায়। সেখান জাদিমুড়া ক্যাম্পের আরও ৪ রোহিঙ্গা মাছ ধরছিলো। পরে আরাকান আর্মির সদস্যরা  ৬ জনকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যান।
এ ঘটনার পরে তাদের ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করা হয়।

একপর্যায়ে রাখাইন গ্রামের রোহিঙ্গাদের এক  চেয়ারম্যানের মাধ্যমে কথাবার্তা আদান-প্রদান করে মুক্তিপণ হিসাবে জনপ্রতি ২২ হাজার টাকা ৬ জনে ১ লাখ ৩২ হাজার টাকা দিলে  আরাকান আর্মি হাতে বন্দি থেকে মুক্তি পেয়ে আজ শনিবার বিকালে তারা এপারে বাড়িতে ফিরে আসেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী বলেন, নাফনদী থেকে মাছ ধরার সময় ৪ রোহিঙ্গা ও ২ বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি নাফনদী থেকে আটক করেছিলো।পরে জেলেদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে আটক জেলেদের ২০ দিন পরে তাদের বন্দি থেকে ফেরত আনতে পেরেছেন।

এ বিষয়ে টেকনাফ থানার সাথে যোগাযোগ করা হলে এমন খবর পাননি বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

আরাকান আর্মির বন্দি থেকে মুক্তিপণে বাড়ি ফিরলো রোহিঙ্গাসহ ৬ জেলে

আপডেট সময় : ০৭:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪