ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

টেকনাফে বিএমএসএফের কমিটি ঘোষণা, সভাপতি- টিপু, সম্পাদক- সানি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) বিকেলে টেকনাফস্থ বিএমএসএফের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের প্রথম সাংবাদিক ও প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মুহাম্মদ কাশেম। সাবেক সাধারণ সম্পাদক আরাফাত সানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জসিম উদ্দিন টিপু।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, সাংবাদিক ও সাংবাদিকতার আজ কঠিন সময় পার করছেন। সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। সত্য এবং ন্যায়ের পক্ষে কলম ধরলেই সাংবাদিকদের উপর নেমে আসে নির্যাতন ও নিপীড়ন। অনৈক্যের কারণে সাংবাদিকরা আজ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। জনপক্ষে সাংবাদিকদের অবস্থান ছিল আছে এবং থাকবেই। নির্যাতিত এবং মজলুমের পক্ষে সাংবাদিকদের কলম অবিচল ছিলো আছে এবং আগামীতেও থাকবে।

বিএমএসএফ তথা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাংবাদিকদের দুর্দিনে দুর্যোগে দেশের সবখানে ঘুরে বেড়াচ্ছেন। নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে তিনি প্রতিনিয়ত সাহস যুগিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের পাশে থাকতে গিয়ে তিনি নিজেও নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তাঁর অবিচল কর্মযজ্ঞে আমি বিমোহিত।

অনেক আগে থেকেই আমি বিএমএসএফের সাথে সম্পৃক্ত আছি। একমাত্র বিএমএসএফই সাংবাদিকদের দুর্দিনে কাজ করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা ও সুপারিশক্রমে সীমান্ত উপজেলা টেকনাফে বিএমএসএফের শক্তিশালী কমিটি গঠন প্রক্রিয়াকে তিনি ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে পুর্বকোণ ও ইনানীর হাফেজ মুহাম্মদ কাশেম-প্রধান উপদেষ্টা, কর্ণফুলী ও আজকের বসুন্ধরার আশেকুল্লাহ ফারুকী-উপদেষ্টা, দৈনিক আজকের দেশবিদেশ, ডেসটিনি ও সিবিএনের জসিম উদ্দিন টিপু-সভাপতি, সময় বায়ান্ন পত্রিকার শামসুল আলম শারেক-সিঃ সহ সভাপতি, রুপালী বাংলাদেশের মিজানুর রহমান মিজান, প্রতিদিনের চিত্র আনোয়ার হোসাইন-সহ সভাপতি, বাংলাদেশ বুলেটিন,সিবিএনের আরাফাত সানী-সাধারণ সম্পাদক, এনটিভি ও টিটিএনের মোহাম্মদ নোমান অরুপ-যুগ্ম সাধারণ সাধারণ, আমাদের কক্সবাজারের আজিজ উল্লাহ-যুগ্ম সাধারণ সম্পাদক,আজকের বাংলার মোহাম্মদ তোফায়েল-যুগ্ম সাধারণ সম্পাদক,দৈনিক এশিয়ান এইজের ছৈয়দুল আমিন চৌধুরী-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সমাচারের মুহাম্মদ শহিদুল্লাহ-সহ সাংগঠনিক সম্পাদক, খোলা কাগজ ও টেলিগ্রামের আব্দুল্লাহ আল সম্রাট-প্রচার সম্পাদক, রেড়িও নাফের আব্দুল আজিজ- আইসিটি সম্পাদক, আজকালের খবর, আজকের কক্সবাজার বার্তা ও প্যানোয়ার ফারুকুর রহমান-দপ্তর সম্পাদক, বিজয় টিভির জুবায়রুল ইসলাম জুয়েল-সহ দপ্তর, গণকন্ঠ, সৈকতের এম এ হাসান-কোষাধ্যক্ষ, আজকের কক্সবাজারের সাদ্দাম হোসাইন-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, টি ভয়েস নিউজের আবদুর রহমান ইবনে আমিন-ধর্ম বিষয়ক সম্পাদক, সময়ের আলোর মুহাম্মদ শেখ রাসেল- নির্বাহী সদস্য, মোহনা টেলিভিশনের আবসার কবির আকাশ, ভয়েস৭১ ও বাংলা পোষ্টের ফরিদুল আলম, কক্স মর্নিংয়ের শফিকুল ইসলাম জিসানকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোসাইনের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

টেকনাফে বিএমএসএফের কমিটি ঘোষণা, সভাপতি- টিপু, সম্পাদক- সানি

আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬