ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন

সাংবাদিককে হুমকি : মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

কক্সবাজারের খুরুশকুলের আলোচিত সন্ন্যাসী নয়ন সাধু হত্যা মামলার অনুসন্ধানী প্রতিবেদন ও আসামি গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক অন্তর দে বিশালকে প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে ফোন করে অশালীন ভাষা ব্যবহার , হুমকি এবং হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজার।

সাংবাদিক অন্তর দে বিশাল দৈনিক সংবাদ সারাবেলার কক্সবাজারের স্টাফ রিপোর্টার ও স্থানীয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার জাগো নিউজ-সিজেএনের বার্তা সম্পাদক এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রকাশের কারণে তাকে ভয়ভীতি প্রদর্শন, প্রকাশিত সংবাদ ও ফটোকার্ড সরিয়ে নিতে চাপ প্রয়োগ এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজার মনে করে, সংবাদ প্রকাশে কারও আপত্তি থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রতিবাদ, ব্যাখ্যা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে। কিন্তু কোনো সাংবাদিককে ফোনে হুমকি, গালিগালাজ কিংবা মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে সংবাদ প্রত্যাহারে বাধ্য করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বিশেষ করে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয় ব্যবহার করে যদি কোনো ব্যক্তি একজন সংবাদকর্মীকে হুমকি দিয়ে থাকেন, তাহলে বিষয়টি আরও গুরুতর। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে সংগঠনটি।

একই সঙ্গে সাংবাদিক অন্তর দে বিশালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি, হয়রানি কিংবা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহ্বায়ক মোজাম্মেল হক ও সদস্য সচিব আরোজ ফারুক এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।

তারা বলেন, সাংবাদিক অন্তর দে বিশালকে হুমকির ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো সংবাদকর্মীকে সংবাদ প্রকাশের কারণে এমন হয়রানি বা হুমকির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজার স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট

সাংবাদিককে হুমকি : মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৯:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬