ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

‘ আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম ‘ – মহেশখালীতে কর্নেল অলি

১১ দলীয় জোটের শরীক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) ড. অলি আহমেদ বীর বিক্রম দাবি করেছেন তিনিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’কে  স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন।

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে  শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সর্মথনে আয়োজিত জোটে নির্বাচনি পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম, আমাদের মধ্যে তৎকালীন সিনিয়র ছিলেন মেজর মীর শওকত ( পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল)। তিনি লিখেছেন এই অফিসার (কর্ণেল অলি) জিয়াউর রহমান কে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন এবং আমি যদি উনাকে দেওয়ান হাট থেকে না নিয়ে আসতাম ৫ মিনিট পরেই মেরে ফেলে উনাকে কর্ণফুলীতে ভাসিয়ে দিত।’

কর্নেল অলি বলেন, ‘এটা হচ্ছে আমার জীবনের শেষ যুদ্ধ, প্রথমে যুদ্ধ করেছিলাম আপনাদের স্বাধীন করার জন্য ক্যাপ্টেন অলি আহমেদ হিসেবে। প্রথম বিদ্রোহ করেছিলাম, আমার আগে কেউ বিদ্রোহ করতে পারেনি। ‘

এছাড়াও তিনি বলেন, ‘আমার কাছে ডকুমেন্ট আছে, আমি পিএইচডি করে প্রমাণ করে দিয়েছি যার লিখিত ডকুমেন্ট রয়েছে যেটি আর্মি হেড কোয়ার্টারেও আছে এখন ফেসবুকেও আছে। সেখানে লেখা আছে ক্যাপ্টেন অলি আহমেদ ২৫ তারিখ অর্থা ২৬ শে মার্চ রাতে ৮ম বেঙ্গল নিয়ে বিদ্রোহ করেছে যেটি জিয়াউর রহমানের হাতের লেখা। কিন্তু বিএনপির কিছু অশিক্ষিত মানুষ জামায়াত ইসলামীর আমির কে নিয়ে ঠাট্টা করছে কারণ তারা লেখাপড়া করে না সারাদিন চাঁদা তুলে। ‘

পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তিনি বলেন, ‘আপনারা হামিদুর রহমান আযাদের উপর আস্থা রাখবেন তিনি মন্ত্রীদের একজন হবেন। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমি যেদিন বিএনপি থেকে এসে গেছি সেদিন তাদের কবর রচনা হয়েছে, দালালদের সরকার এদেশে আর হবে না। ‘

জামায়াত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘ দাঁড়িপাল্লা জিতে গেলে জিতে যাবে মহেশখালী-কুতুবদিয়ার মানুষ, জিতে যাবে বাংলাদেশ। আমরা আপনাদের জন্য ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

সভায় জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগ :

কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার

‘ আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম ‘ – মহেশখালীতে কর্নেল অলি

আপডেট সময় : ০১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬