ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপ সেরা স্পেন। হাইভোল্টেজ ফাইনালের আগে হুঙ্কার দিয়ে আলবিসেলেস্তে শিবির বললো— ‘আমরা থামছি না’।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রুদ্ধশ্বাস রূপকথার জন্ম দেয় আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ নিজেদের করে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোল আর্জেন্টিনাকে পৌঁছে দেয় ফাইনালে।

অনুশীলনের ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ক্যাপশনে লেখে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’

অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় স্পেন। তাদের চোখ এখন দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিতে। এর আগে ২০১০ সালে শিরোপা জিতেছিল স্প্যানিশরা।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার

আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬