ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ

অস্ট্রিয়া ম্যাচের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন দারুণ খবর পেল আর্জেন্টিনা। রোববার কানসাসে শেষ অনুশীলনে প্রথমবারের মতো ২৬ জন খেলোয়াড় একসঙ্গে মাঠে নামলেন। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পর থেকে এই প্রথম পুরো দল একসঙ্গে অনুশীলন করল।

এতদিন কেউ না কেউ চোটের কারণে আলাদা অনুশীলন করছিলেন। প্রথমে লিয়ান্দ্রো পারেদেস, তারপর নিকোলাস তালিয়াফিকো এবং সবশেষে গনজালো মন্তিয়েল আলাদা থেকেছিলেন। তবে রোববার তারা সবাই দলের সঙ্গে মিলে অনুশীলন করলেন।

সবচেয়ে বড় খবর এলো মন্তিয়েলকে নিয়ে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে কিছুদিন ধরে কম চাপে অনুশীলন করছিলেন এই রাইটব্যাক। রোববার তিনি পুরোদমে দলের সঙ্গে মাঠে নামলেন এবং দলের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলেন।

তালিয়াফিকোর জন্যও খবর ভালো। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাম পায়ের সোলিয়াস পেশিতে ছেঁড়ার কারণে খেলতে পারেননি তিনি। এখন স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন তালিয়াফিকো। সোমবারের ম্যাচে বেঞ্চে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়েছে তার। কিছুটা সময় মাঠেও নামতে পারেন। তবে ফাকুন্দো মেদিনা প্রথম ম্যাচে ভালো খেলেছেন বলে কোচিং স্টাফ অযথা ঝুঁকি নিতে চাইছেন না।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ নূর হোসেন দিবস

অস্ট্রিয়া ম্যাচের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

আপডেট সময় : ০১:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬