ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ
 অপারেশন ডেভিল হান্ট

পেকুয়ায় সৈনিক লীগ ও কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে সৈনিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মোঃ ফোরকান। ইউনিয়নের টেকঘোনা পাড়ার আবুল হোছেনের পুত্র তিনি।

অন্যজন হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওয়াপদা পাড়ার মঞ্জুর আলমের পুত্র ও স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মোঃ তুহিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, ১০ ফেব্রুয়ারি ভোররাতে চালানো এক অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় মো: ফোরকানকে গ্রেফতার করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, কুতুবদিয়ায় বৈষম্যবিরোধি আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তুহিন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি রাতে এক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তুহিন উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওয়াপদা পাড়ার মঞ্জুর আলমের পুত্র।

ওসি বলেন, তুহিন জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে আসছিলো। এর অংশ হিসেবে আত্মগোপন থেকে বাড়িতে আসার খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

 অপারেশন ডেভিল হান্ট

পেকুয়ায় সৈনিক লীগ ও কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫