ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৯ম অলিম্পিয়াড,৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে।

“ জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” এ প্রতিপাদ্যে শুক্রবার সকালে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে। এ ছাড়া উপস্থিত শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় তাদের উদ্ভাবনীর বিশেষায়িত এই জ্ঞানকে সম্প্রসারিত করার আহবান জানান সচিব।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী,জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

২১ মে থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত ছিলো এ মেলা।এতে নয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক প্রকল্পের অর্ধ শতাধিক ষ্টল স্থান পায়।
পরে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

আপডেট সময় : ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫