ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ পেকুয়ায় সৌদি ভিসার প্রলোভনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মা-ছেলের বিরুদ্ধে জিডি পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবার ডুবন্ত কনটেইনারে ইয়াবা পাচার, আটক ৩ : উদ্ধার ২ লাখ ২০ হাজার ইয়াবা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম কলিম উল্লাহ শিকদারের ইন্তেকালে এমপি লুৎফুর রহমান কাজলের শোক রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিযুক্ত নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার সীমান্তবর্তী ২ হাজার ৭২৭ পূজামণ্ডপে নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

২৯ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে দিলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কয়েক দফায় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিজিবির মাধ্যমে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাটে জেলেরা ফেরত আসেন। তবে জেলেদের ব্যবহৃত নৌকাসহ জাল ফেরত দেয়নি আরাকান আর্মি।

এর আগে গত ১০ ও ২০ ফেব্রুয়ারী টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

এ বিষয়ে নৌকার মালিক বদিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে ফেরার সময় নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায়। অবশেষে বিজিবির প্রচেষ্টায় এক সপ্তাহ পর জেলেদর ফেরত আনা হয়েছে। তবে জেলেদের ব্যবহৃত নৌকা আর জালগুলো ফেরত দেয়নি। তাছাড়া নাফনদী ও সাগরে এ ধরনের ঘটনায় বেড়ে যাওয়ায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২৯ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সঙ্গে যোগাযোগ শুরু করি। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ

২৯ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে দিলো আরাকান আর্মি

আপডেট সময় : ০৩:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫