ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

২৫ আগস্টের কারণে এখনো আছেন আরিফ? উখিয়ার সম্ভাব্য নতুন ওসি তৌহিদ

রোহিঙ্গা ক্যাম্পের ‘চাকুরিচ্যুত’ শিক্ষক আন্দোলনে বৈষম্যবিরোধী নেত্রী জিনিয়া সহ ২৭ জন’কে আটক ও লাঠিপেটার ঘটনায় বিতর্কের জন্ম দিয়ে অবশেষে উখিয়া থানার ওসির আসন ছাড়তে হচ্ছে আরিফ হোসাইন’কে।

তিনি বদলি হয়েছেন বা হচ্ছেন এমন আলোচনা বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার পর থেকে দেখা মিলেছে কক্সবাজারের ফেসবুক ইউজারদের
নিউজফিডে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ওসি আরিফ যে উখিয়ায় আর থাকছেন না সেটি একপ্রকার স্পষ্ট হয়েছে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী’র বক্তব্যে।

তিনি বলেছেন, ‘ টেকনাফের টা হয়েছে, উখিয়ার টা হয়নি। মিডিয়ারটা ভুলভাবে আসছে আরকি। ১৭ তারিখ দুইজন ইন্সপেক্টর (ওসি মর্যদার) আমাদের জেলায় পোস্টিং হয়েছে, এদের বিষয়ে ইনেস্ট্রাকশন হয়েছে যে উখিয়া এবং টেকনাফে পোস্টিং দেয়ার জন্য।’

তিনি আরো বলেন, ‘ আজকে (বৃহস্পতিবার) টেকনাফের টা দেওয়া হয়েছে ২৫ তারিখের কারণে আমরা উখিয়ার টা দিতে পারিনি, কিন্তু হবে। বাট, ডিসিশনটা ১৭ তারিখের।’

প্রসঙ্গত, ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা বিষয়ক অংশিজন সংলাপে অংশ নিতে কক্সবাজার আসছেন এবং সে অনুষ্ঠানের সম্ভাব্য নির্ধারিত ভেন্যু উখিয়া থানার আওতাভুক্ত এলাকায়।

কক্সবাজারে নতুন পদায়িত দুই পুলিশ পরিদর্শকের মধ্যে জায়েদ নুর’কে বৃহস্পতিবার পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে টেকনাফের ওসি পদে পদায়ন করা হয়েছে, গিয়াস উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে চকরিয়া সার্কেলে।

অপর পরিদর্শক তৌহিদুল আনোয়ার তৌহিদ, আরিফের পরিবর্তে উখিয়া থানার দায়িত্ব নিতে পারেন বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

একই সাথে সূত্রগুলো বলছে, পরবর্তী কর্মস্থল নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকতে হবে আরিফ হোসাইন’কে।

২০ আগস্ট আন্দোলনকারী শিক্ষক ও সংহতি প্রকাশকারী ছাত্র প্রতিনিধিদের আটক এবং পেটানোর ঘটনায় ব্যাপক সমালোচিত হওয়া আরিফের প্রত্যাহার দাবী করা হয় পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় কক্সবাজারে আয়োজিত ‘নিপীড়িত শিক্ষক সমাজ ও ছাত্র জনতা’র
সংবাদ সম্মেলন থেকে।

উল্লেখ্য গত বছরের ১৮ সেপ্টেম্বর আরিফ হোসাইন উখিয়া থানায় যোগ দিয়েছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

২৫ আগস্টের কারণে এখনো আছেন আরিফ? উখিয়ার সম্ভাব্য নতুন ওসি তৌহিদ

আপডেট সময় : ০২:২৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫