ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও লোহাগাড়ায় টিউশনিতে যাওয়ার পথে শিক্ষকের ওপর হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত

হিজাব ও বোরকা পরে যাচ্ছিলেন রশিদ, অতঃপর…

মাথায় কালো হিজাব, হাতে-পায়ে মোজা, গায়ে বোরকা—এমন বেশভূষা নিয়ে ঢুকতে চাইছিলেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে।  তবে পুলিশের তল্লাশির পর জানা যায় তিনি পুরুষ। থাকেন রোহিঙ্গা শিবিরেই। নজরদারি এড়িয়ে শিবির থেকে বেরিয়ে আবার ঢুকতে গিয়ে ধরা পড়েন।

গতকাল বুধবার রাতে টেকনাফের হ্নীলার শালবাগান পুলিশ তল্লাশিচৌকিতে (চেকপোস্টে) ঘটে এ ঘটনা। নারীর ছদ্মবেশ ধরে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকতে চেয়েছিলেন তিনি। তবে আচরণে সন্দেহ হলে থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে বোরকা খুলতেই  আসল পরিচয় সামনে আসে। এরপর তাঁকে আটক করা হয়। ওই ব্যক্তি শিবিরেরই রোহিঙ্গা বাসিন্দা। নাম রশিদ আহমদ (২৭)।  তিনি কক্সবাজারের টেকনাফের হ্নীলার ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, ওই রোহিঙ্গা যুবক আশ্রয়শিবির থেকে বের হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন বলে তাঁদের সন্দেহ। এ কারণে আশ্রয়শিবির থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে বের হয়েছিলেন। আবার ছদ্মবেশ ধারণ করে আশ্রয়শিবিরে যাওয়ার চেষ্টা করেছেন।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, বোরকা পরা ওই যুবক পায়ে হেঁটেই তল্লাশিচৌকি পার হচ্ছিল। তাঁর হাঁটাচলা দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কথার ঠিকঠাকমতো উত্তর দিতে পারেনি। পরে তাঁকে আটক করা হয়। কী কারণে বোরকা পরে বের হয়েছিলেন, এসব বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ

হিজাব ও বোরকা পরে যাচ্ছিলেন রশিদ, অতঃপর…

আপডেট সময় : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫