ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান হোয়াইক্যংয়ের কাটাখালীতে এবার ২ কোটি টাকার ইয়াবা ছিনতাই পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভার প্রতিবাদে বিএনপির মিছিল উখিয়ায় শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের দিনব্যাপী সংগীত কর্মশালা অনুষ্ঠিত কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা রোহিঙ্গা মাঝি এনায়েত উল্লাহর অত্যাচারে অতিষ্ঠ রোহিঙ্গারাই টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ উখিয়ায় বাসে অভিযান: ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

প্রতিবেশীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে মাথায় হেলমেট লাগিয়ে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় বের হচ্ছেন ভারতের ইন্দোর শহরের বাসিন্দা সতীশ চৌহান। সম্প্রতি তার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সতীশ ইন্দোরের হিরানগর থানার গৌরীনগর এলাকার বাসিন্দা। ভিডিওতে তিনি বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িত।

সতীশের দাবি, এই দুই প্রতিবেশী তার সম্পত্তি দখল করতে চান এবং এ নিয়ে প্রতিদিনই তাদের সঙ্গে ঝগড়া হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে, তিনি ও তার পরিবার নিজেদের জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন।

সতীশ আরও অভিযোগ করেন, প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেছে। এমনকি বাড়িতে আগে থেকে লাগানো সিসিটিভি ক্যামেরাও তারা খুলে নিয়ে গেছে।

এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হলেও কোনো সাহায্য পাননি বলে দাবি করেন সতীশ। অভিযোগ, বারবার থানায় গিয়েও পুলিশ তার অভিযোগ নেয়নি বা কোনো নিরাপত্তা দেয়নি।

এতসব ব্যর্থতার পর নিরাপত্তার স্বার্থে নিজেই উদ্যোগ নিয়ে হেলমেটে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন ভারতের এই যুবক। তিনি জানান, যেকোনো অনিয়ম বা হামলার ঘটনা প্রমাণ করতে যেন ভিডিও থেকে তথ্য সংগ্রহ করা যায়, সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা নিয়েছেন।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনুরাগ দ্বারী নামে একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘প্রথম দেখায় এই দৃশ্য হাস্যকর মনে হতে পারে। কিন্তু শুনুন, ইন্দোরে এই মানুষটি আসলে বাধ্য হয়ে মাথায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন। কারণ প্রশাসন তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।’

সুত্র: ঢাকা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫