ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাঁকড়া চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে পোনা বিতরণ মৎস্য অধিদপ্তরের ভূমি জালিয়াতি ও প্রতারণা মামলায় মহেশখালীর রহিম বাদশা কারাগারে সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার! রামুতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন, শীর্ষে বাঁকখালী ও ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক দম্পতির কন্যা ফাউজিয়ার সাফল্য, এসএসসিতে গোল্ডেন A+ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন

“সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” প্রতিযোগিতায় উত্তীর্ণ হল কক্সবাজার সুইমিং স্কুলের ৩ শিক্ষার্থী

"সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫" এ চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলার ৩ জন সেরা সাঁতারু ইয়েস কার্ড পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

“সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫” এ চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলার ৩ জন সেরা সাঁতারু ইয়েস কার্ড পেয়েছে। তারা হলেন কক্সবাজার সুইমিং স্কুলের সাঁতারু রবিউল হাসান, আহানাত তাহমিদ রাফি ও মেহেদী হাসান হৃদয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম সুইমিংপুলে অনুষ্ঠিত হয় “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫। উক্ত ইভেন্টে কক্সবাজার সুইমিং স্কুলের ৮ জন সাঁতারু অংশগ্রহণ করে এবং তারমধ্যে ৩ জন সেরা সাঁতারু ইয়েস কার্ড লাভ করে।

সাঁতারুরা গ্রুপ-বি ১২ বছর থেকে ১৫ বছর বয়সের ইভেন্টে অংশগ্রহণ করেছিল। ওরা পুরষ্কার হিসেবে পাবে দীর্ঘ ২ বছর মেয়াদি আবাসিক ক্যাম্পে থাকার সুযোগ, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, ঢাকায় পড়াশোনা করার সুযোগ, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ, বিদেশে প্রশিক্ষণ বৃত্তি লাভের সুযোগ, সর্বোপরি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ।

কক্সবাজার সুইমিং স্কুলের পরিচালক রিয়াজুল কবির জানান, কক্সবাজারের ৩ জন এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। এই গৌরব পুরো কক্সবাজারবাসীর। আগামী ২০ মে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ঢাকায় জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কক্সবাজার থেকে ২০ জন সাঁতারু অংশগ্রহণ করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কাঁকড়া চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে পোনা বিতরণ মৎস্য অধিদপ্তরের

“সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” প্রতিযোগিতায় উত্তীর্ণ হল কক্সবাজার সুইমিং স্কুলের ৩ শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫