ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১, বন্যায় কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ৩৬ জনের প্রাণহানি পানিবন্দি মানুষের পাশে ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ দুই দিনে বঙ্গোপসাগর থেকে পাঁচ মরদেহ উদ্ধার, উপকূলে উদ্বেগ বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষ চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লোহাগাড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি,ব্যাপক ক্ষয়ক্ষতি মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে পেকুয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ারী – ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে” মায়ানমারে পাচারের প্রাক্কালে টেকনাফে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাদেরসহ বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রয়টার্স বন্ধুকে দেখতে যাওয়ার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার আবরার কক্সবাজারসহ চট্টগ্রামের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে

সাংবাদিকতা ও ওকালতি পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় জড়িত। কেউ আইনজীবী, আবার কেউ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। এতদিন এ কাজে কোনো আইনি বাধা ছিল না।

তবে নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের ‘আর্থিক লাভজনক’ কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়।

এমনকি আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখও করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে- সাংবাদিকতা, আইন পেশা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা।

এ নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারার ‘ক’ ও ‘খ’ বিধিতে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে।

নীতিমালার ১১.১৭-এর ‘ক’ ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবে না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

‘খ’ বিধিতে ‘আর্থিক লাভজনক’ পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন/ভাতা/সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান/সংস্থায়/বিশেষায়িত প্রতিষ্ঠান/সাংবাদিকতা/আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন/ভাতা/সম্মানীকে বোঝাবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিজীবীরা অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না। এখন এমপিও শিক্ষক-কর্মচারীরা সরকারি অর্থ পান। তাদের বেতন ও ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হয়েছে। ঈদ বোনাস অন্যান্য ভাতাও সরকার দিচ্ছে।

তিনি বলেন, এজন্য এমপিও নীতিমালায় তাদের আর্থিক লাভজনক যে কোনো পেশায় না জড়ানোর জন্য নির্দেশনা রয়েছে। কেউ নীতিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:ইত্তেফাক

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১,

সাংবাদিকতা ও ওকালতি পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট সময় : ১০:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫