ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সদর ইউএনওর বিদায় সংবর্ধনা…

কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি নীলুফা ইয়াসমিন চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম চেীধুরী, নতুন জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক হিরু, দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ মুহিব, কক্সবাজার মডেল হাই স্কুল এর সহকারী শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন সঙ্গীত শিক্ষক শাহজাদী রোমানা এবং কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক হাফেজ মো: গিয়াস উদ্দিন।

লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো: মোস্তফা নূর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিবাসী শিশু পপি আক্তার। অত:পর নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উশু(মার্শাল আর্ট) ডেমো প্রদর্শনী পরিবেশিত হয়। পরে বিদায়ী ইউএনও কে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবাসী কিশোরীদের স্যানেটারী ন্যাপকিন বিতরণ করেন বিদায়ী ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সদর ইউএনওর বিদায় সংবর্ধনা…

আপডেট সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫