ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার
কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি

যুবকের জরিমানাসহ ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ জরিমানার রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বিচারক এস এম জিল্লুর রহমান এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।

মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমনে বের হন। সার্কিট হাউজ এলাকায় পৌঁছলে তারিকুল ইসলাম নামের এক যুবক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি সংঘটিত করেন। পরে এই ঘটনায় ওইদিন ভূক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

তাওহীদুল আনোয়ার আরও বলেন, মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি

যুবকের জরিমানাসহ ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫