ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮

  • মো. লোকমান
  • আপডেট সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 233

মেরিন ড্রাইভে একটি মিনিট্রাক উল্টে গিয়ে ৮ জন আহত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার শহর থেকে টেকনাফের শামলাপুরে মাছ কিনতে একটি মিনিট্রাকে করে ১০ জন মাছ ব্যবসায়ী রওনা দেন। সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে হিমছড়ি এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মিনিট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ জয়নাল উদ্দিন, কালামিয়া সওদাগর, আবছার, আলী হোসাইন, সাজ্জাদ, তুষার, হোসাইন, ওমর, মোস্তাক ও নবাব। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় বলে জানা গেছে।

এদিকে, টানা ভারি বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি এসে পড়ায় প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে মাটি সরিয়ে ফেললে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রশাসনের পক্ষ থেকে টানা বৃষ্টির মধ্যে পাহাড়ি এলাকা ও পিচ্ছিল সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮

আপডেট সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬