ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে কম খরচে ব্যাচেলর ও মাস্টার্স করতে পারেন বাউবিতে, নেই বয়সের বাধা বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ

মিয়ানমারে ফেরত পাঠানো হলো পালিয়ে আসা সেনা-বিজিপি সহ ৪০ সেদেশের নাগরিক

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপি সদস্যসহ ৪০ জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

এদের মধ্যে ৬ জন সীমান্ত অতিক্রম করে মাদকপাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাভোগকারি আসামি।

বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমার এয়ারলাইন্সের একটি বিমান যোগে এদের ফেরত পাঠানো হয়।

এরআগে-বুধবার সোয়া ১১ টায় মিয়ানমার সেনা ও বিজিপির ৩৪ জন সদস্যকে বাস যোগে বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। পরে পৌণে ১২ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে মিয়ানমারের নাগরিক ৬ আসামিকে প্রিজেন ভ্যান যোগে আনা হয়।

এরপরই তাদের ফেরত পাঠাতে বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যাদি সম্পাদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ১ টা ২৪ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘মায়ানমার এয়ারলাইন্সের’ এটিআর ৭২’ মডেলের একটি বিমান। তথ্যাদি সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের পর দুপুর আড়াইটার দিকে মায়ানমারের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে।

কবক্সবাজার বিমান বন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন, মিয়ানমারের সেনা, বিজিপি ও মামলায় সাজাভোগকারি সহ ৪০ জন নাগরিক ফেরত নিতে ‘মায়ানমার এয়ারলাইন্সের’ এটিআর ৭২’। যথাসময়ে এটি উড্ডয়নও করেছে। যেহেতু কক্সবাজারে বির্হিবিশ্বের সঙ্গে যাত্রীতে গমণাগমের ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কৃর্তপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের কক্সবাজার আনা হয়েছে। মিয়ানমারের এসব নাগরিকদের ইমিগ্রেশন কার্যদি সম্পাদন করে ফেরত পাঠানো হয়।

এর আগে সোমবার বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান জানিয়েছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্ত বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় পালিয়ে ৩৪ জন বিজিপি ও সেনা সহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়ে ছিল। তারা কক্সবাজারে এতোদিন বিজিবির হেফাজতে ছিল।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম জানান, বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। এছাড়া কক্সবাজার জেলা কারাগারে সাজাভোগ শেষে দেশটির ৬ জন নাগরিককেও একই সাথে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’

মিয়ানমারে ফেরত পাঠানো হলো পালিয়ে আসা সেনা-বিজিপি সহ ৪০ সেদেশের নাগরিক

আপডেট সময় : ০৪:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫