ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে সাংবাদিক কায়সার হামিদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

ভোর রাতে বৃদ্ধ বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কায়সার হামিদ দৈনিক সমকালের লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ভোররাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়িতে হানা দেয়। ডাকাতদের কয়েকজন ছাদ বেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে কায়সার হামিদের বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, লক্ষাধিক টাকার স্বর্ণালংকার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

সাংবাদিক কায়সার হামিদ জানান, ঘটনার সময় তিনি স্ত্রীসহ লোহাগাড়ায় অবস্থান করছিলেন। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা ছিলেন। সম্প্রতি গরু বিক্রির নগদ অর্থ ও স্বর্ণালংকার বাড়িতে রাখা ছিল।
তিনি অভিযোগ করেন, ডাকাতির সময় আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কিছু সময় পর পুলিশ ফাঁড়ি থেকে যোগাযোগ করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নেয় বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, লামার আজিজনগর ও পার্শ্ববর্তী চকরিয়ার হারবাং এলাকায় সম্প্রতি ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ১০ দিনের মধ্যে একই এলাকায় অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ফাঁড়ির দায়িত্বে অবহেলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সংঘটিত ডাকাতির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬