ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার
'ক্যাম্প ছেড়ে পালিয়েছে ৩শ আরাকান আর্মির সদস্য'

বিজিবির কাছে একজনের আত্মসমর্পণ

কক্সবাজারের উখিয়া সীমান্তে আরাকান আর্মির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গা (২১) নিজেকে বাংলাদেশের নাগরিক দাবী করেছে। স্বীকারোক্তির বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে জীবন।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে মিয়ানমার থেকে ‘অস্ত্রসহ ওই অনুপ্রবেশকারি’ বিজিবির কাছে আত্মসমর্পণ করে। তার কাছে ছিলো অত্যাধুনিক একটি বিদেশি একে-৪৭, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন।

লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গা সীমান্ত পার করে এসে বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এসময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে তাকে হেফাজতে নেয়।

বিজিবির এই কর্মকর্তা টিটিএন কে বলেন, সীমান্তের ওপারে মংডুর একটি ক্যাম্প থেকে পালিয়ে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির আশঙ্কায় বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। সে জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে আরো প্রায় ৩শর মতো আরাকান আর্মির সদস্য মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারাও যেকোনো সময় পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে আত্মসমর্পণ করতে পারে।

পালিয়ে যাওয়া ওইসব সদস্য বাংলাদেশী নাগরিক কি-না- এমন কোনো তথ্য আত্মসমর্পণকারী বিজিবির কাছে দিয়েছে কি-না জানতে চাইলে লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সে সবাইকে চিনে না, তাই এমন কোনো তথ্য দেয়নি। তারা ক্যাম্পে টিকতে না পেরে পালাচ্ছে।

আত্মসমর্পণকারী ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন

'ক্যাম্প ছেড়ে পালিয়েছে ৩শ আরাকান আর্মির সদস্য'

বিজিবির কাছে একজনের আত্মসমর্পণ

আপডেট সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫