ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো ২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি? সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি কি পাঁচ নম্বর দল? বললেন ক্ষুব্ধ সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার জন্য অপেক্ষা করে ক্ষুব্ধ হয়ে চলে যাচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গাড়িতে ওঠার সময় কয়েকজন সাংবাদিক তাকে সংবাদ সম্মেলনে আসার আহ্বান জানালে সালাউদ্দিন বলেন, “এটা কোনো কথা, বিএনপি কি পাঁচ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে?”

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের পরে এ ঘটনা ঘটে।

রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকমত্য কমিশন দ্বিতীয় ধাপের সংলাপ করছে, যার ১১তম অধিবেশন ছিল এদিন।

বৈঠকের পরে কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ রাজনৈতিক দলের নেতারা সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত কক্ষে নেমে আসেন।

প্রথমে সংবাদ সম্মেলন শুরু করেন কমিশনের সহসভাপতি। এর পর পরই আসেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।

এ সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন সংলাপে বিএনপির প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ।

কিন্তু জোনায়েদ সাকি উঠে যাওয়ার পর পরই সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

এ সময় সালাহউদ্দিনকে সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানালে তিনি বলেন, “পীর সাহেবকে কেউ ডিস্টার্ভ কইরেন না।”

ততক্ষণে আশরাফ আলী আকন বক্তব্য শুরু করেন।

এর পরে ক্ষুব্ধ সালাহউদ্দিন সংবাদ সম্মেলন না করেই চলে যেতে উদ্যত হন। নিজের গাড়িতে উঠার সময় কয়েকজন সাংবাদিক তাকে সংবাদ সম্মেলন আসার আহ্বান জানালে তিনি বলেন, “এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোন কথা? আমি চলে যাচ্ছি।”

তখন ফের আহ্বান জানালে তিনি বলেন, “বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে।”

যদিও পরে সাংবাদিক ও দলীয় কয়েকজন নেতাকর্মীর আহ্বানে সাড়া দিয়ে সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাশে গিয়ে বসেন।

প্রিন্স বলেন, “আমি তো মনে করেছি চলে গেছেন।”

সালাহউদ্দিন বলেন, “এটা কোনো কথা, বিএনপি কি পাঁচ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে?”

এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন শুরু করেন।

এর পরে বসে পড়েন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপির সাধারণ সম্পাদক হাসান সারওয়ার্দী ও গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ।

তখন সাংবাদিকরা উচ্চ স্বরে ‘সালাউদ্দিন ভাই আসেন’ বলে আহ্বান জানালে এই দুইজন উঠে পড়েন। এর বক্তব্য শুরু করেন সালাহউদ্দিন।

সুত্র: বিডিনিউজ২৪.কম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

বিএনপি কি পাঁচ নম্বর দল? বললেন ক্ষুব্ধ সালাহউদ্দিন

আপডেট সময় : ০৮:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫