ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপির নির্বাচনী ইশতেহার এদেশের মানুষের মুক্তির সনদ: সালাহউদ্দিন আহমদ

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • 589

এবারের নির্বাচনে বিএনপির ইশতেহার হবে এদেশের মানুষের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন।

তিনি বলেন,শেখ হাসিনা দেশে দীর্ঘ ১৭ বছর একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো। সাধারণ মানুষের অধিকার হরণ করে রেখেছিলো। কিন্তু দেশের ছাত্র জনতা সেটা করতে দেয়নি। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাসী ছিলোনা।

শনিবার (৬ ডিসেম্বর) চকরিয়ায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা। চকরিয়া-পেকুয়ায় ভরপুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও ঐতিহাসিক একটি নির্বাচন। জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না এবার তা ফিরে এসেছে।

তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাঁর জন্য দোয়া করবেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

এদিন তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর, কাকারা ও
ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, সুরাজপর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। রবিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির নির্বাচনী ইশতেহার এদেশের মানুষের মুক্তির সনদ: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫