ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ কুতুপালংয়ে মেয়ের বিয়েতে লাখ টাকার ‘রাজকীয়’ তোরণ বানালেন বাবা সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০ উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেকুয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবার গাড়ির ডিকিতে চুড়ির শোপিসের চেম্বারে ইয়াবা পাচার , গ্রেপ্তার ১ কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
বহুভাষিক উৎসব ২০২৫

কক্সবাজারে “২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল” শুরু হচ্ছে কাল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় আগামিকাল ২১ ও ২২ ফেব্রুয়ারি বিকাল ৬টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ‘২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় এবং পরিচালনার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম শামীম আকতার।

দুই দিনব্যাপী ‘২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণ করবে চাকমা, মারমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গ্যা, মনিপুরী, বাংগালী, সাঁওতাল, মাহালী, ওরাওঁ, মালপাহাড়িয়া, গারো, হাজং, কোচ, রাখাইন প্রভৃতি সম্প্রদায়ের বিশিষ্ট শিল্পীবৃন্দ। জাতিগোষ্ঠীর বিচ ফেস্টিভ্যালে বিভিন্ন ভাষাভাষীর গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হবে।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক মাতৃভাষার মূল প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা ভাষাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীর ২১ টি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পরিবেশিত সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

বহুভাষিক উৎসব ২০২৫

কক্সবাজারে “২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল” শুরু হচ্ছে কাল

আপডেট সময় : ০৩:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫