ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেছেন, বাংলাদেশ আর যাই হোক, একটি দরিদ্র দেশ নয়— এটি একটি অব্যবস্থাপনার দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ। তিনি বলেন, এদেশে রাষ্ট্রভাণ্ডার শূন্য করে দিলেও সেটাকে চুরি বলা হয় না। অর্থাৎ আমাদের সম্পদের অভাব নেই, চ্যালেঞ্জ হলো, সেই সম্পদ রক্ষা করে সুব্যবস্থার আওতায় আনা।

শনিবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ওয়াটারকিপার্স বাংলাদেশ।

শারমিন মুরশিদ বলেন, রাষ্ট্রপর্যায়ের দুর্নীতি দেশদ্রোহিতার শামিল, কারণ এটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আজ যে দেশ আমরা হাতে পেয়েছি, সেটাকে কয়েক মাসের মধ্যে ফেরেশতা এলেও ঠিক করতে পারবে না। তারপরও এটিকে একটা জায়গায় এনে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ফিরিয়ে দিতে হবে।

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে ৩০ হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, ১৫শ’ ছেলে-মেয়ে মারা গেছে— এটা কোনোভাবেই মুছে ফেলা যাবে না। আমরা চাই না, রাজনৈতিক দলগুলো আবার পুরনো ধারায় ফিরে যাক। আমরা চাই, তারা নিজেদের সংস্কার করুক এবং আমাদের পাশে দাঁড়াক। তারা আর আমরা আলাদা নই, আমাদের সবাইকে মিলে সংস্কার করতে হবে।

উপদেষ্টা বলেন, আমরা খুবই দূষিত পরিবেশের মধ্যে বসবাস করছি। পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা থাকে না। রাজনৈতিক দলগুলো যদি আমাদের পাশে না আসে, আমরা একা সামাল দিতে পারবো না। আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি। চলুন সবাই মিলে নদী রক্ষা করি, পিএফএস দূষণ থেকে আমাদের নদী ও মানুষকে বাঁচাই।

তিনি আরও বলেন, আমাদের দেশে এখনও বিভিন্ন জায়গায় পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে। কেন আমরা এখনও ভূপৃষ্ঠের পানি পান করতে পারছি না? এই সুমিষ্ট পানিটা আমরা শোধন করতে পারিনি, রক্ষা করতে পারিনি। অথচ এটি আমাদের বিশাল সম্পদ। আমরা যেই পানি পান করবো, সেখানে একটি শিল্পপ্রতিষ্ঠান এসে দূষণ করছে, আর কমিউনিটির মানুষ কিছুই বলতে পারছে না।

গার্মেন্টস খাত নিয়ে তিনি বলেন, আমরা এখনও এই খাতটিকে সুশাসনের আওতায় আনতে পারিনি। যারা শ্রমিককে অতিরিক্ত ৫ টাকা দিতে চায় না, তারা কীভাবে নদী রক্ষা করবে? আমাদের দেশে, বড় হোক বা ছোট, সব জায়গাতেই ধ্বংসাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চা দেখতে পাই। এই নীতি আমরা ৫৪ বছর ধরে লালন করছি।

উপদেষ্টা বলেন, সঠিক নীতিমালা তৈরির জন্য অন্তর্বর্তীকালীন এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় সীমিত। আপনারা যারা পরিবেশ আন্দোলনে আছেন, দ্রুত কাজ শুরু করুন। এই সরকারের দরজা আপনাদের জন্য সবসময় খোলা।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫