ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়ামাল-এমবাপে-মেসির অর্জনের বিশ্বকাপ বিশ্বকাপ জয়ের পর মাঠেই মোনাজাত ধরলেন ইয়ামাল আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস চট্টগ্রাম–কক্সবাজার রুটে পাঁচ দিনে রেলের ক্ষতি প্রায় ১ কোটি টাকা আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ

ফের ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • 690

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় মৃত আব্বাস মিয়া’র ছেলে রাজমিস্ত্রী ছৈয়দ হোছাইন অপহরণের শিকার হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর পরিবার।

স্থানীয় নুর হোসন বলেন, মাগরিবের পর পাহাড়ি ডাকাতদল এলাকায় নেমে অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ নিয়ে যায়, নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাহারছড়ার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এরপর বাড়ি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি, তার আগে দিনের বেলায় আরো দুইজনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলেছে জানতে পেরেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানিয়েছেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে, বিষয়টি গুরুত্বসহকারে সহকারে দেখছি, এছাড়া অপহৃত জসীমকে উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের ব্যবধানে ৩০ জন অপহরণের শিকার হয়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনো চারজন অপহরণ চক্রের কবলে রয়ে গেছে, এর মধ্যে মুদি দোকানদার জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে এবং সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইয়ামাল-এমবাপে-মেসির অর্জনের বিশ্বকাপ

ফের ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন

আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫