ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার

পর্যটন মৌসুম শুরু হলেও দেখা নেই পর্যটকের, লোকসানে এ খাত সংশ্লীষ্টরা

পর্যটন মৌসুম শুরু হয়েছে। কিন্তু পর্যটকের সাড়া নেই তেমন। আগের বছরগুলোতে এ সময়ে ভরপুর পর্যটকের আনাগোনায় মুখরিত হতো সৈকত নগরী। রাজনৈতিক টানাপোড়েন, জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল, সেন্টমার্টিনে রাত্রিযাপনের বিধি-নিষেধের কারণে আশানুরূপ পর্যটক নেই কক্সবাজারে, এমনটাই বলছেন এ খাতের সংশ্লীষ্টরা। তারা বলছেন, এই সময়ে হোটেল-মোটেলে আগের বছর ৫০ শতাংশের বেশী রুম বুকিং থাকলেও চলতি মৌসুমে ৩০ শতাংশের মতো রুম বুকিং হয়েছে।

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক তাহমিনা (৩২) বলেন,প্রতিবছর আসি কক্সবাজার। ভেবেছিলাম লোকে লোকারণ্য থাকবে সমুদ্র সৈকত, তবে এবারের চিত্র ভিন্ন, সৈকত ফাঁকা তাই ঝামেলা ছাড়াই ঘুরে বেড়ানো যাচ্ছে।

এদিকে পর্যটন মৌসুমেও কাঙ্খিত সংখ্যক পর্যটক না আসায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা। ট্যুর অপারেটর আলাউদ্দিন জানান,সেন্টমার্টিন ভ্রমনে বিধি-নিষেধের কারণে আশানুরূপ পর্যটক সমাগম ঘটছে না। ফলে গুনতে হচ্ছে লোকসান।

কক্সবাজার রেঁস্তোরা মালিক সমিতির সহ সভাপতি কামরুল ইসলাম জানান,জাতীয় নির্বাচনের আগে পর্যটক আগমন নিয়ে সংশয় আছে। আবার ফেব্রুয়ারীতে রোজা শুরু হবে।সবমিলিয়ে ঈদের আগে পর্যটকের উপস্থিতি তেমন থাকবে না।

অন্যদিকে সেন্টমার্টিন ভ্রমনে পর্যটক যাতায়ত সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধ করায় ইচ্ছে থাকলেও অনেকে যেতে পারছেন না দ্বীপটিতে। ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়ত উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটের কারণে শুরু হয়নি জাহাজ চলাচলও। তবে আগামী ১ ডিসেম্বর থেকে রাত্রিযাপনের বিধি-নিষেধ না থাকায় চালু হবে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে কাঙ্খিত সংখ্যক পর্যটক সমাগমের আশা পর্যটন ব্যবসায়িদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল

পর্যটন মৌসুম শুরু হলেও দেখা নেই পর্যটকের, লোকসানে এ খাত সংশ্লীষ্টরা

আপডেট সময় : ০৭:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫