ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাখ টাকার পথে ছুটছে রডের টনপ্রতি দাম খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প ট্রাম্পের সতর্কবার্তায় এক দিনের মধ্যে কমে গেল তেলের দাম টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু! যেভাবে মুক্তি পেলো ঈদগড়ের অপহৃত ২ কৃষক পালংখালীতে যুবকের আত্মহত্যা! ইরানও হারবে না, আমেরিকাও জিতবে না স্বপদে বহাল হলেন পিএমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ টেকনাফে টমটম চালক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি দখলবাজি, চাঁদাবাজি চলবে না-রামুতে ওলামা দলের ইফতারে এমপি কাজল চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু, প্রাণে বাঁচল অপর দুইজন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী চিনি নাকি গুড়ের শরবত, ইফতারে কোনটি নিরাপদ? ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?

নেপালে ১৭ বছরে ১৩ বার সরকার বদল

উত্তাল হিমালয়কন্যা নেপাল। মাত্র ৪৮ ঘন্টার জেন-জি আন্দোলন। নিহত হলো অন্তত ১৯ জন। পদত্যাগ করলো প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। নতুন সরকার গঠনের দাবি আন্দোলনকারীদের। গেলো ১৭ বছরে নেপালে ১৩ বার সরকার বদল হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এবারের অস্থিরতা সবচেয়ে সহিংস। ২০০৬ সালের গণআন্দোলনের চেয়েও ভয়াবহ। সে সময় তীব্র বিক্ষোভে রাজা জ্ঞানের্দ্র শাহ নির্বাহী ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তখন অন্তত: ১৮ জন নিহত হয়েছিলো।

এরপর ২০০৮ সালে সংসদ নির্বাচন হলে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং নতুন প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। তারপরও দেশটিতে শান্তি আসেনি।

২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৭ বছরে ১৩ বার সরকার পরিবর্তনের হয়েছে।

দেশটির একটি অংশ এখনো রাজতন্ত্র পুনর্বহালের পক্ষে সক্রিয়। এ বছরের মার্চে রাজতন্ত্র পুনঃপ্রবর্তনের দাবিতে আয়োজিত এক সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়।

বিশ্লেষকেরা বলছেন,প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করলেও সমস্যার দ্রুত সমাধান করতে হলে নতুন নেতৃত্ব ও কার্যকর রাজনৈতিক সমঝোতা জরুরি।অন্যথায় আবারও দীর্ঘমেয়াদি অস্থিরতায় পড়তে পারে নেপাল।

ট্যাগ :

নেপালে ১৭ বছরে ১৩ বার সরকার বদল

আপডেট সময় : ১১:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫