ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

দখলবাজি, চাঁদাবাজি চলবে না-রামুতে ওলামা দলের ইফতারে এমপি কাজল

লুৎফুর রহমান কাজল এমপি বলেছেন, অন্যায় কাজে যারা জড়িত তাদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না, এমন কোন কাজ করবেন না, যেন দলের বদনাম হয়।

সোমবার ( ৯ মার্চ ) জাতীয়তাবাদী ওলামা দল, রামু উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি কাজল বলেন, “আমাদের একটাই শ্লোগান, নিজেরাও অন্যায় করবো না, কাউকেও অন্যায় করতে দেবো না। এজন্য যতসব অপরাধমূলক কর্মকাণ্ড আছে, এসকল কাজ থেকে আপনাদের সকলকে বিরত থাকতে হবে। বিএনপিকে ভোট দিয়েছে সাধারণ মানুষ। বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে সরকার গঠন করেছে। এটা আমাদের রাখতে রাখতে হবে”।

দখলবাজি, চাঁদাবাজি আমার নির্বাচনী এলাকায় চলবে না জানিয়ে লুৎফুর রহমান কাজল এমপি বলেন, “গত এক-যুগেরও বেশি সময় মানুষ তাদের ভোটাধিকার হারিয়ে ফেলেছিল, মানুষ মন খুলে কথা বলতে পারেনি। আজ সেই জিম্মি দশা থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত করেছেন। এজন্য, কোন অপরাধ আমি বরদাস্ত করবো না। অন্যায় কাজের সাথে যারা জড়িত তাদের নামের তালিকা হচ্ছে। আগামী ঈদের পর অভিযান শুরু হবে। এজন্য দলের বদনাম হবে, এমন কোন কাজ করা যাবে না”।

দলের আহবায়ক মাওলানা মোঃ ইলিয়াছের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন, সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাও: আলী হাসান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব কাজী মাও: মো: মনজুর আলম চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দখলবাজি, চাঁদাবাজি চলবে না-রামুতে ওলামা দলের ইফতারে এমপি কাজল

আপডেট সময় : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬