ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

নেইমারকে মাঠে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে মাঠে না নামানোর কারণ ব্যাখ্যা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

তিনি জানান, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে সেই প্রয়োজন আর পড়েনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সাইডলাইনে ওয়ার্মআপ শুরু করেছিলেন নেইমার। ২৫ মিনিটের দিকে গ্যালারি থেকে সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পরই আনচেলত্তি তাকে ওয়ার্মআপ থেকে ফিরিয়ে নেন এবং অন্য খেলোয়াড়দের প্রস্তুতি চালিয়ে যেতে বলেন।

প্রথমার্ধে জাপানের কাছে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে সমতা ফেরানোর পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মার্তেনেল্লি জয়সূচক গোল করেন।

২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরের পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি। তিনি বলেন, মাঠে এবং বেঞ্চে আমাদের অনেক বিকল্প রয়েছে। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে দারুণ পারফর্ম করছে, যা দলের জন্য ইতিবাচক। জাপানের মতো সংগঠিত ও তীব্র গতির দলের বিপক্ষে এটি ছিল কঠিন পরীক্ষা। তাই এই জয় এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন করা উচিত।

সূত্র: সমকাল
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

নেইমারকে মাঠে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আপডেট সময় : ০২:১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬