ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে কক্সবাজার উপকূলে শত পরিবারে কান্না আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার কচ্ছপিয়ার ৪ যুবক মালয়েশিয়াগামী ট্রলারে প্রাণ হারালো : এলাকায় শোকের ছায়া হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত স্ত্রীকে হত্যা করে হাত ও মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ার খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু বিদ্যুৎ উদ্বৃত্তের দাবির দেশে লোডশেডিং: আসল সংকট কোথায়? কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬% কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : মন্ত্রী ফের মাইন বিস্ফোরণ, পাঁচ দিনে পা হারালেন দুই রোহিঙ্গা যুবক বন্য হাতির আক্রমণে ধান পাহারায় থাকা কৃষকের মৃত্যু

‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আছে বিজিবির’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি আছে বিজিবির। এমনটা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন সৈনিকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের সদা সজাগ থাকতে হবে। সীমান্তের প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখতে প্রয়োজনে জীবন দেবে বিজিবি সৈনিকরা। এ সময় সীমান্তে চোরাচালানসহ নানা অপরাধ দমনে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন বিজিবি মহাপরিচালক।

এবারে ৩৬ জন নারীসহ ৬৯৪ জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।

প্রসঙ্গত, বুধবার (৯ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আছে বিজিবির’

আপডেট সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫