ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ৩৬ জনের প্রাণহানি পানিবন্দি মানুষের পাশে ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ দুই দিনে বঙ্গোপসাগর থেকে পাঁচ মরদেহ উদ্ধার, উপকূলে উদ্বেগ বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষ চট্টগ্রামে উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লোহাগাড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি,ব্যাপক ক্ষয়ক্ষতি মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে পেকুয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ারী – ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে” মায়ানমারে পাচারের প্রাক্কালে টেকনাফে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাদেরসহ বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রয়টার্স বন্ধুকে দেখতে যাওয়ার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার আবরার কক্সবাজারসহ চট্টগ্রামের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে সেতু নেই, ঝুঁকিই ভরসা: ঈদগাঁওতে কাঠের সাঁকোয় অর্ধলক্ষাধিক মানুষের চলাচল

নারীর নিরাপত্তা, অধিকার,ক্ষমতায়ন নিশ্চিতের ডাক রোকেয়া দিবসে: পুরস্কৃত হলো জেলার ৪ নারী

  • আফজারা রিয়া।
  • আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 318

নারীর নিরাপত্তা, অধিকার আর ক্ষমতায়ন—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। কক্সবাজারে দিনব্যাপী আয়োজন, আলোচনা সভা আর অদম্য নারীদের সম্মাননা—সব মিলিয়ে দিনটি ছিল নারীর অগ্রযাত্রার উৎসবমুখর এক দিন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন। তিনি বলেন,বেগম রোকেয়ার জীবন আমাদের শিখিয়েছে অদম্য সাহস আর এগিয়ে যাওয়ার শক্তি। তার আদর্শই আজ দেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে পথ দেখাচ্ছে।

সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও নারী সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণময়।

পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চার নারীকে প্রদান করা হয় ‘অদম্য নারী পুরস্কার’। পুরস্কার পাওয়া নারীরা জানান,নারীদের অধিকার, ক্ষমতায়ন আর নিরাপত্তা নিশ্চিত করলেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে রাষ্ট্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্যায় কক্সবাজার সহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ৩৬ জনের প্রাণহানি

নারীর নিরাপত্তা, অধিকার,ক্ষমতায়ন নিশ্চিতের ডাক রোকেয়া দিবসে: পুরস্কৃত হলো জেলার ৪ নারী

আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫