ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযান : ২০ টনের বেশি বর্জ্য অপসারণ ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি সরকারের মূল লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা- লোহাগাড়ায় অর্থমন্ত্রী হোয়ানকের সন্ত্রাসী মিন্টু গ্রেফতার : অস্ত্র, গোলাবারুদ,অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো ‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী বিশ্বকাপজয়ীদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি

দাবি বহুলাংশে পূরণ হয়েছে, বাকিগুলো নিয়ে বসতে আমরা প্রস্তুত: রেল উপদেষ্টা

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,  ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবিগুলো অনেকাংশে পূরণ করা হয়েছে। বাকি দাবি নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। রেল কারও ব্যক্তিগত সম্পত্তি না, এখানে আলোচনার সুযোগ আছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি আদায়ের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন, ‘এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছেন।’

তিনি বলেন, ‘স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করবো। অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবো।’

রেলপথ উপদেষ্টা বলেন, ‘রেল বন্ধের কারণে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে সাধারণ যাত্রীদের। আমরা চাই, এর সমাধান দ্রুত হোক। কারণ সামনে ইজতেমা আছে।’

তিনি বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সে জন্য ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এরপরও কোনও যাত্রী যদি স্টেশনে আসেন, তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে করে রেলের যে রুটগুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারেন।’

এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের জন্য ১০টি করে মোট ২০টি গাড়ি প্রস্তুত আছে। প্রয়োজন হলে বাস আরও বাড়ানো হবে।’

এ সময় আরও ছিলেন– রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ

রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী

দাবি বহুলাংশে পূরণ হয়েছে, বাকিগুলো নিয়ে বসতে আমরা প্রস্তুত: রেল উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫