ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ গ্রেফতার রামু প্রেসক্লাবের মহান বিজয় দিবস উদযাপন ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনের মুক্তিযুদ্ধের বিজয় মেলার “মা হয়তো মারা গেছেন”- সূচীর ছেলের মন্তব্যের পর যা জানালো মায়ানমারের জান্তা সরকার নোয়াখালী এক্সপ্রেস: ‘নিউ কিড ইন স্কুল’ কি চমক দেখাতে প্রস্তুত? উখিয়ার লোকালয়ে আসা অ জ গ র বনে অবমুক্ত আইপিএল নিলামে বাংলাদেশের রেকর্ড পারিশ্রমিকে কলকাতায় মুস্তাফিজ সাগর দেখতে এসেছে লাখো পর্যটক: মন্দা কাটিয়ে চাঙ্গা পর্যটন খাত মুক্তিযুদ্ধ মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা টেকনাফ প্রেসক্লাবে বিজয় দিবস উদযাপিত বিজয়ের আনন্দে মুখরিত কক্সবাজার রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন স্মৃতিফলকে ফুল দিলেই শহীদদের রক্তের ঋণ শোধ হয় না… কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট

তরুণদের প্রথম ভোট ধানের শীষেই যাবে-জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী

উখিয়ার পালংখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১ ও ২ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ জুন) বিকেল ৪টায় বালুখালি কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী বলেন, আমি তরুণ ভোটারদের আন্তরিকভাবে স্বাগত জানাই। কারণ তোমরাই আগামীর বাংলাদেশ। যে দল দেশকে শান্তিতে রাখতে পারে, সীমান্ত ও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে দৃঢ় ভূমিকা রাখতে পারে তোমরা সেই দলকেই ভোট দেবে। আমি বিশ্বাস করি, তরুণদের প্রথম ভোট ধানের শীষেই যাবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, টেকনাফে সমুদ্রবন্দর হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে উখিয়ার বালুখালিতে স্থলবন্দর গড়ে তোলা হবে। অত্র এলাকার তরুণদের জন্য নির্মাণ করা হবে আধুনিক খেলার মাঠ। একদিন উখিয়া-টেকনাফ হয়ে উঠবে চট্টগ্রামের মতো আধুনিক ও উন্নত অঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক, পালংখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী, তরুণ ভোটার দিহানুল ইসলাম জিসান ও আব্দুল আমিন সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও তরুণ ভোটারবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ গ্রেফতার

This will close in 6 seconds

তরুণদের প্রথম ভোট ধানের শীষেই যাবে-জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০৮:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫