ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ

ঢাকার চুরির মামলায় অভিযুক্ত যুবক কক্সবাজারে এসে আটক- ৮ লক্ষ টাকা উদ্ধার

কক্সবাজার সদর মডেল থানা এলাকার কলাতলী রোডের ‘সি ব্রিজ রিসোর্ট’ থেকে সজীব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি চুরির মামলা রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে কক্সবাজার সদর মডেল থানা এলাকার কলাতলী রোডের ‘সি ব্রিজ রিসোর্টে’ অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার সজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া নগদ ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

ঢাকার চুরির মামলায় অভিযুক্ত যুবক কক্সবাজারে এসে আটক- ৮ লক্ষ টাকা উদ্ধার

আপডেট সময় : ১২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬