ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর  ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ হাজার ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন পাকিস্তানের স্পিকার

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 279

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক। তারা উভয়েই ভারত ও পাকিস্তানের প্রতিনিধি হিসেবে এসেছিলেন। ঢাকায় দু’জনের মধ্যে সাক্ষাৎ ও কথাবার্তাও হয়েছে।

জানাজা শেষে জয়শঙ্কর ও সরদার আয়াজ উভয়েই নিজ নিজ দেশে ফিরে গেছেন। জয়শঙ্করের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ ও আলাপচারিতা সম্পর্কে আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক টকশোতে কথা বলেছেন সরদার আজিজ।

বুধবার জিও টিভির টকশো ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্পিকার। সেখানে তিনি বলেছেন, “(বিএনপি চেয়ারপারসনের জানাজা উপলক্ষে) আমরা যারা পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে (বাংলাদেশে) গিয়েছিলাম, ঢাকায় পৌঁছানোর পর প্রথম দিকে আমরা সবাই জড়ো হয়েছিলাম বাংলাদেশের পার্লামেন্ট ভবনের অভ্যর্থনা কক্ষে। সেখানেই এস. জয়শঙ্কর এবং তার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ঘটে আমাদের।”

“অভ্যর্থনা কক্ষে আমি (বাংলাদেশে নিযুক্ত) পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলাম, সে সময় তিনি (জয়শঙ্কর) এগিয়ে এলেন, স্বাগত জানালেন এবং নিজের পরিচয় দিলেন। এর পর আমি যখন নিজের পরিচয় দিতে গেলাম, তিনি বলেন, ‘আমি আপনাকে চিনি জনাব, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই’।”

সাক্ষাৎকারে সরদার আয়াজ জানান, যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে আসেন— সে সময় বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের ক্যামেরা ও সাংবাদিকরা ব্যাপকমাত্রায় ‘সচেতন’ হয়ে ওঠেন জয়শঙ্কর এ ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন বলে তার মনে হয়েছে।

“তিনি খুব ভালোভাবেই জানতেন যে তিনি যা যা করছেন, সবই মিডিয়ার লোকজন রেকর্ড করছে। তিনি সেভাবেই আমার সঙ্গে কথা বলেছেন।”

সূত্র : জিও টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর 

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন পাকিস্তানের স্পিকার

আপডেট সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬