ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাংলাদেশর অর্থনীতিতে ভেনামি চিংড়ি একটি উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি গতকাল সন্ধ্যায় কলাতলীর নিরিবিলি হ্যাচারী পরিদর্শনকালে এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, এধরনের শিল্প বাংলাদেশে গড়ে উঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সার্বিক সহযোগিতা করবে এবং যারা ভেনামি চিংড়ি চাষ করবে সরকার তাদের সহযোগিতা করবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু-ঈদগা আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।

প্রতিমন্ত্রী হ্যাচারীর পুরো কার্যক্রম ঘুরে দেখেন এবং হ্যাচারী শিল্পের বিকাশে সংশ্লিষ্টের পরামর্শ দেন।

তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার তিনি চকরিয়ায় মৎস্য অধিদপ্তরাধীন সরকারি চিংড়ি এস্টেট,
নাইক্ষ্যংছড়ির বিএলআরআই-এর আঞ্চলিক কেন্দ্রের গয়াল খামার, বিএফডিসি’র শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের কার্যক্রম এবং কক্সবাজারস্থ মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করবেন বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০১:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬