ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আলীক্ষ্যং হাতির ডেরা থেকে উদ্ধার হওয়া মানব কঙ্কালের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক।

তিনি বলেন, ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পর এ ম্যাসেজ দেশের সব পুলিশ স্টেশনে পাঠানো হবে। এর পর পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শুরু হবে।

সূত্র জানায়- গত মঙ্গলবার ওই মানব কঙ্কালটি উদ্ধার করা হয় ২৮০ নম্বর মৌজার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন আলীক্ষ্যং মৌজাস্থ ২নং বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জনাব নূর মোহাম্মদ (পুতু) মেম্বারের মালিকানাধীন রাবার বাগান থেকে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোররাতে প্রত্যক্ষদর্শী এ কঙ্কাল দেখে পুলিশে খবর দেন। পরে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন।

ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। কঙ্কালটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা প্রায় ছয় মাস আগে ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি, পায়ের হাড়ের অংশ, এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে একটি দাঁতের ব্রাশ পাওয়া গেছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে পুলিশ পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনিযুক্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মনজুর আলম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করেন। কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ প্রসঙ্গে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, কঙ্কাল উদ্ধারের পর পুলিশ অনুসন্ধান শুরু করেছে। থানায় একটি জিডি করা হয়েছে। ময়না তদন্ত বা ডিএনএ টেস্টের রিপোর্টের পর আরো ব্যাপকভাবে তদন্ত হবে। মূল খোলস বেরিয়ে আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায়

আপডেট সময় : ০৮:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬