ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান হোয়াইক্যংয়ের কাটাখালীতে এবার ২ কোটি টাকার ইয়াবা ছিনতাই পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভার প্রতিবাদে বিএনপির মিছিল উখিয়ায় শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের দিনব্যাপী সংগীত কর্মশালা অনুষ্ঠিত কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা রোহিঙ্গা মাঝি এনায়েত উল্লাহর অত্যাচারে অতিষ্ঠ রোহিঙ্গারাই টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ উখিয়ায় বাসে অভিযান: ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন

ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের নিকটবর্তী এলাকায় রেললাইন ডুবে আছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেলপথটিতে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করে।চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী। তিনি জানান, রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালানো হবে।কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যেই গতকাল মঙ্গলবার দুপুরে নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানিতে ডুবে যায়।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, চট্টগ্রাম নগরের ষোলোশহর-জানালিহাট সেকশনের মধ্যবর্তী ওই স্থানে প্রায় দুই ফুট পানিতে রেললাইন ডুবে আছে। পানি না কমায় আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামে আটকে পড়ে। ট্রেনটি কক্সবাজারে যেতে পারেনি। বিকেল চারটায় ঢাকার উদ্দেশে ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে আসবে।

আজ সকালে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল সৈকত এক্সপ্রেস। কিন্তু সকালে যাত্রা বাতিল করা হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। এই ট্রেনের যাত্রী ছিলেন আহাদ চৌধুরী। তাঁরা ১৩ বন্ধু এ ট্রেনে করে কক্সবাজার যাওয়ার কথা।
আহাদ চৌধুরী জানান, তাঁদের বাড়ি কক্সবাজার। সিলেটে ঘুরতে গিয়েছিলেন। উদয়ন ট্রেনে করে চট্টগ্রামে আসেন। এরপর কক্সবাজারে যেতে সৈকত এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলেন আগে। কিন্তু কোনো পূর্ব ঘোষণা না দেওয়ায় এখন বিপাকে পড়েছেন তাঁরা। ট্রেন না চলায় বাসে করে গন্তব্যে যাবেন।

চট্টগ্রাম স্টেশন থেকে বিকেলে প্রবাল এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা। মূলত সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ফেরার পর তা ‘প্রবাল এক্সপ্রেস’ নামে বিকেলে ছেড়ে যায়। তবে সেই যাত্রা এখন অনিশ্চিত।

রেলপথটি দিয়ে ঢাকা থেকে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। ট্রেন দুটি চট্টগ্রাম স্টেশনে যাত্রা বিরতি দেয়। এরপর কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। কিন্তু ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে।

সূত্র: প্রথম আলো
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ

ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬