ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জেলা আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত

চাঁদাবাজিতে যারা যুক্ত তাদের বিন্দুমাত্র ছাড় নেই

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা।

রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষভাবে সতর্ক অবস্থানে রয়েছে।

এ ছাড়া মাদকের বিরুদ্ধেও সোচ্চার জেলা প্রশাসন,পুলিশসহ সকল আইনশৃংখলা বাহিনী জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা জরুরী।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে কেবলমাত্র কক্সবাজারের জন্য পৃথক একটি জাতীয় পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করেছে সরকার।

জেলা প্রশাসক আরো বলেন, চাঁদাবাজিতে যারা যুক্ত আছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় নেই। এদের বিরুদ্ধে আইনশৃংখলাবাহিনীকে কঠোর নজরদারিসহ তৎপর থাকতে অনুরোধ করেন তিনি।

এ ছাড়া উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে কক্সবাজারে জেলা-উপজেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক।

সম্প্রতি পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদানের বিষয়টিতে কোন পৌর কর্মচারী বা কোন ইন্ধনকারী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয় আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ।

এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, যৌথ অভিযান বৃদ্ধি পেয়েছে। একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতনতা বাড়াতে ১০০ মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহের টার্গেট নিয়ে সৈকতে প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট বসানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, মুক্ত-বাক, মুক্ত-চিন্তার প্রসার ঘটাতেই সংঘটিত হয়েছিল জুলাই অভ্যুত্থান। সকলকেই অন্যায়ের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ, সাবেক হুইপ জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয়শংকর পাল মিঠু, ছাত্র প্রতিনিধি সাগরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অপহরণরোধে ব্যবস্থা, জনদুর্ভোগ লাঘবে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার, জলাবদ্ধতা নিরসন, লাইসেন্স বিহীন ও অবৈধ ক্লিনিক এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, টমটমে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শিত স্থানে রাখা, নিরাপদ সৈকত নিশ্চিতকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

জেলা আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত

চাঁদাবাজিতে যারা যুক্ত তাদের বিন্দুমাত্র ছাড় নেই

আপডেট সময় : ০৫:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫