ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার

চকরিয়ায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ২টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উম্মে হাফছা(১৮) একই এলাকার ব্যবসায়ী আব্দুল হামিদের কন্যা।

আব্দুল হামিদ জানান, তার কন্যার স্বামীর নাম মেহেদী হাসান (২২)। সে দুপুরের দিকে হঠাৎ ঘরে ঢুকে ছুরিকাঘাত করে উম্মে হাফছাকে। এসময় মেয়ের মা পারভীন আক্তার এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

এসময় ঘটনাস্থলেই নিহত হন উম্মে হাফছা। পরে পারভিন আক্তারকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বলে জানান আব্দুল হামিদ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইঁয়া বলেন, এ ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান (২২) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে বলে জানান উম্মে হাফছার বাবা আব্দুল হামিদ।

আব্দুল হামিদ বলেন, ৮ মাস আগে প্রেমের বিয়ের পর পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের কথা বলায় ক্ষেপে গিয়ে মেহেদি হাসান এমন আচরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

চকরিয়ায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা

আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫