ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি কানাডিয়ান ডলার দিচ্ছে কানাডা সশস্ত্র বাহিনীকে বহিঃশক্তি সমীহ করবে, জনগণ আস্থায় রাখবে: প্রধানমন্ত্রী আশা ভোসলে মারা গেছেন হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নদীতে ফুল দিয়ে শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিজু’ কক্সবাজার সদর হাসপাতালে হামের ঝুঁকি: অবশেষে চালু হচ্ছে আইসোলেশন ওয়ার্ড মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি নাইক্ষ্যংছড়িতে দুটি পিস্তল ও গুলি উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২ অবৈধ পন্থায় উত্তোলন হচ্ছিলো বালি, অভিযানে মালামালসহ জব্দ ঝিলংজায় মাথা ও হাতের কবজিবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রতিবাদ এক সাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা কমিটি গঠন টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার বিজিবির ‘নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান’

কেনো উখিয়ায় বিএনপির পদ হারালেন দুই নেতা?

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উখিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ও সাবেক যুব সম্পাদক সাইফুর রহমান সিকদার’কে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি।

মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী গণমাধ্যম ‘কে জানান, ” শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। এটি দলীয় সিদ্ধান্ত এবং জেলা সভাপতি ও সম্পাদক এতে অনুমোদন দিয়েছেন।”

গত ১৬ মার্চ সকালে উখিয়া সদরে সিএনজি ‘স্ট্যান্ড’ কে কেন্দ্র করে বাকবিতন্ডায় লিপ্ত হয় উখিয়া অটো রিক্সা ফোর স্ট্রোক সিএনজি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উখিয়া শাখার কিছু সদস্য।

একপর্যায়ে এই ঘটনা হাতাহাতিতে গড়ালে আহত হয় দুই পক্ষের ১০/১২ জন, অন্যদিকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমেও প্রচার পায় সংবাদ।

মূলত এঘটনার জেরে দুই যুগ ধরে উখিয়ায় বিএনপির রাজনীতিতে জড়িত আহসান ও সাইফুর কে হারাতে হয়েছে বিএনপির পদ, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও মাঠে তৎপর ছিলেন।

৫ আগস্টের পর সিএনজি শ্রমিক সংগঠনগুলোতে নেতৃত্বের পরিবর্তন ঘটে, বিএনপি নেতা আহসান উল্লাহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উখিয়া শাখার সভাপতির দায়িত্ব নেন। সাইফুর সিকদার কোনো শ্রমিক সংগঠনে পদবীধারী না হলেও ঘটনার সময় উপস্থিত ছিলেন।

সিএনজি চালকেরা বলছেন, গত ৭ মাস ধরে উখিয়ার স্ট্যান্ডগুলোতে আগের মতো কাউকে চাঁদা দিতে হয় না এবং সংগঠনগুলোও তাদের হয়রানি করছেনা।

এমন অবস্থায় পতিত আমলের কিছু অসাধু শ্রমিক সংগঠনের সদস্য পরিস্থিতি ঘোলাটে করতে পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয় সিএনজি চালক’ শের আলী।

বিএনপি নেতা সেলিম সিরাজি বলেন, ” ৩০ বছরের আহসান উল্লাহ ভাইয়ের রাজনীতি ও ২৫ বছরের সাইফুল সিকদারের রাজনীতি এক নিমিষেই শেষ। বিএনপি দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন।”

বহিষ্কার প্রসঙ্গে সাইফুর সিকদার বলেন, ” সঠিক তদন্ত করলে আসল ঘটনা বের হয়ে আসতো, গত ১৭ বছর দ্রুত বিচার আইনের মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা সহ ২২ টি মিথ্যা মামলায় ২ বার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। দল একবার ও তদন্তের ইচ্ছা প্রকাশ করলো না? তবুও দলকে ভালোবেসে যাবো। ”

অন্যদিকে দলের সিদ্ধান্তে শ্রদ্ধা দেখিয়ে আহসান উল্লাহ বলেন, ” আমরা বিএনপির মাঠের কর্মী, ভুল ত্রুটি মানুষেরই হয়। তবে সত্যটাও গুরুত্বপূর্ণ এবং আশা করি হাইকমান্ড বিষয়টি ফের বিবেচনা করবে।”

বহিষ্কারের এই প্রক্রিয়াকে অবশ্য স্বাগত জানিয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী, তারা মনে করেন – দলের নাম ব্যবহার করে ভাবমূর্তি প্রশ্নবিদ্ধকারীদের জন্য এটি একটি ‘রেড সিগন্যাল’।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি কানাডিয়ান ডলার দিচ্ছে কানাডা

কেনো উখিয়ায় বিএনপির পদ হারালেন দুই নেতা?

আপডেট সময় : ০১:১৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫