ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে কম খরচে ব্যাচেলর ও মাস্টার্স করতে পারেন বাউবিতে, নেই বয়সের বাধা বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি

  • আবুল কাশেম:
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • 447

কক্সবাজারের কুতুবদিয়ায় “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এসময় তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলো ঘুরে দেখেন অতিথিরা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইশতেহাদুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম,কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বদরুল আনাম মুবিন,কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ধূরুং আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় হয়েছে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ

কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি

আপডেট সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬