ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো ২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি? সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুতুপালং হত্যাকান্ড: চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা

উখিয়ার কুতুপালংয়ে জমিবিরোধ নিয়ে সংঘর্ষে গুরুতর আহত রওশন আরা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।রওশন আরা কুতুপালংয়ে জমিবিরোধ নিয়ে সংঘর্ষে নিহত আব্দুল মান্নানের বড় বোন।

মঙ্গলবার রাত ১ টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত রওশন আরার স্বামী মোঃ শাহজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন ৬ এপ্রিল রবিবার বিকেলেই গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে প্রেরণ করা হয়, চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিওতে নিয়ে যাওয়া হয়, সেখানেই ২দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরিবার আরও জানায়, তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি এবং কুঁড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়, তাছাড়া মাথায়ও আঘাতের চিহ্ন আছে বলে জানায়।
৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রওশন আরাসহ এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে, ঘটনার দিন মারা যান ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা।
নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির।
এদিকে এ ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে তাঁদের পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানায়, মূলত আব্দুল মান্নান তাঁর পৈতৃকসূত্রে পাওয়া ২০ কড়া জমি বিক্রি করে দেন কয়েকবছর আগে, সেই জমি ক্রেতাকে বুঝিয়ে দিতে গেলে মান্নানের চাচাতো ভাই মাওলা আব্দুল্লাহ আল মামুনের পরিবারের সদস্যরা বাঁধা দেয়, সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

কুতুপালং হত্যাকান্ড: চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা

আপডেট সময় : ০৩:০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫